ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ যানবাহন জব্দ

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিম্মতপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম