ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার শেখপাড়ায় ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১০:১০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি ওই ভাড়া বাসায় একাই থাকতেন।


নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ সদর উপজেলার কাঁথি গ্রামের আনিসুর রহমান ও সুরমা রহমানের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকার ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।


রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল জানান, মুমতাহেনা অহনা টেকমো এন্টারপ্রাইজের অধীনে তার প্রতিষ্ঠানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতেন। বুধবার সকালে কর্মস্থলে না আসায় তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানা যায়, শেখপাড়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


তিনি বলেন, প্রায় এক বছর ধরে অহনা তার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি শেখপাড়ার ওই বাসায় ভাড়া ওঠেন। তিনি ডিভোর্সি ছিলেন। পারিবারিক কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাড়ির মালিক জানান, এক শিশু প্রথমে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি তাদের জানায়। পরে তারা নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম