"অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর" প্রতিপাদ্য বিষয় নিয়ে উপকূলীয় জেলেদের জীবন-জীবিকা রক্ষায় করনীয় নির্ধারনে পটুয়াখালীর কলাপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, সচেতন সংস্থার স্বত্ত্বাধিকারী সাকিলা পারভীন ও কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মুখার্জী সহ স্থানীয় জেলে ও সুধীজনরা।
বক্তারা সমুদ্রের জীব বৈচিত্র্য ও ৪৭৫ প্রজাতির মাছের পোনা রক্ষায় অবৈধ জাল বন্ধের পাশাপাশি অবৈধ জাল উৎপাদনের ফ্যাক্টরী বন্ধের দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
