ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের ছোবলে অসুস্থ হয়ে জীবিত সাপসহ হাসপাতালে এলেন রিপন শিকদার নামের এক যুবক। ছোবল দেওয়া সাপ সাথে নিয়ে হাসপাতালে আসার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চিকিৎসার পর রিপন এখন সুস্থ আছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষধর সাপের ছোবলের শিকার হয় রিপন। সে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমীরাবাদ গ্রামের বাসিন্দা।
জনা যায়, মুদি দোকানি রিপন বৃহস্পতিবার দুপুরে তার দোকানে পণ্য বিক্রি করছিলেন। এ সময় একটি প্লাস্টিকের বয়ম থেকে মুদি মালামাল বের করতে গেলে লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়দের সহায়তায় সাপটিকে প্লাস্টিকের বয়মে ভরে সেটিকে সাথে নিয়েই হাসপাতালে নিজের চিকিৎসা নিতে যান রিপন। সাপ। সাথে নিয়ে দংশনের শিকার ব্যক্তি হাসপাতালে এসেছে এমন খবরে হাসপাতাল চত্বরে ভীড় করে উৎসুক জনতা।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. এফতেখার জানান, রিপনের শরীরে এন্টিভেনম প্রয়োগ করা হয়েছে। সঠিক সময়ে চিকিৎসা দেয়ায় বর্তমানে তিনি সুস্থ আছেন, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
