ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে চাচাতো ভাই কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষণ; হাসপাতালে ভর্তি

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৬:০১ পূর্বাহ্ন

banglahour


রাঙ্গামাটিতে চাচাতো ভাই কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে রাঙ্গামাটি মহিলা কলেজ এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির বড় বোন শিশুর মাসিকের রাস্তায় রক্তা দেখতে পেয়ে ধর্ষিত শিশুকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

 
ধর্ষিত শিশু পুলিশের কাছে দেয়া তথ্যে জানান, রাত আনুমানিক ৮টার দিকে তাদের বাসার বাইরে রাস্তায় খেলছিল এমন সময় আসামী চাচাতো ভাই শিশুটিকে রাস্তা থেকে জোরপূর্বক নিজর বাসায় নিয়ে যায়। সেখানে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি নিজের বাসায় যাওয়ার পর বড় বোন তার মাসিকের রাস্তায় রক্ত দেখতে পায়। তাৎক্ষনিক পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়। 


পরে ডাক্তারী পরীক্ষা শেষে শিশুটিকে রাঙ্গামাটি বর্তমানে গাইনী ওয়ার্ডে ভর্তি রয়েছে।


এদিকে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। চট্টগ্রামে রেফারের প্রস্তুতি চলছে। ধর্ষণকারী চাচাতো ভাই এখন পলাতক রয়েছে বলে তিনি জানান।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯