সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর চুরি করার দাযে ২শত ঘনফুট পাথর সহ ১টি ড্রাম্প ট্রাক জব্দ, এঘটনায় জড়িত থাকার দাযে ২জন আটক।
পুলিশ সূত্রে জানাযায, ৩০ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তত্বে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশনায় অফিসার ইনচর্জ (তদন্ত) মো. উসমান গনির নেতৃত্বে সঙ্গীয ফৌস নিয়ে ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রাম ঠিকানা দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে শ্রীপুর চা-বাগানের প্রবেশ মুখের কাঁচা রাস্তায় অভিযান পরিচারনা করে ১টি পুরাতন হলুদ রঙের ড্রাম্প ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১২-৪৭৮২) ভর্তি ২০০ ঘনফুট ছোট বড় বিভিন্ন আকারে পাথর শ্রীপুর পাথর কোয়ারী হতে চুরি করিয়া নিয়ে যাওয়ার প্রক্কালে আটক করা হয়। আটককৃত পাথরের বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।
পথর চুরির ঘটনায় পুলিশ ২জনকে আটক করে। তারা হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ সুমন মিয়া(৪০) একই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মহর আলী (৩৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২শত ঘনফুট পাথর সহ ১টি ড্রাম্প ট্রাক ও পাথর চুরির দায়ে ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। যথা নিয়মে তাদেরকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
