ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে মহান মে দিবস পালিত

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক। কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।

(৬ মাস আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১:০২ অপরাহ্ন

banglahour


শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলারপরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএসপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,জসিম উদ্দিন মেনু,শফিকুর রহমান বাদল,যুগ্ন সাধারন শফিকুল ইসলাম ফুলুসহ আরো অনেকে।


মে দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন,উপজেলা রাজমেস্ত্রী ও রাজমেস্ত্রী সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃসকল সদস্য,নির্মাণ শ্রমিক ইউনিয়ন,মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যানচালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন,দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নে নানা শ্রমজীবী সংগঠন,সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম