ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫৮ মিনিট আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:১৪ অপরাহ্ন

banglahour

শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই মিলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করব।


সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা সরকার ও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব।


র‌্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯