দিনাজপুরে একটি অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, দিনাজপুর উপশহরের গাক চক্ষু হাসপাতালে আয়োজিত একটি অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য টেস্টি ট্রিট থেকে খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই অর্ধশতাধিক নারী-পুরুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে অসুস্থদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল, অরবিন্দু শিশু হাসপাতাল ও দিনাজপুর ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে টেস্টি ট্রিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
