ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৪:৫২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়ীয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। শনিবার সকালে আকন্দবাড়ীয়া আবাসন সংলগ্ন বটতলা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে সড়ক দুটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয়রা ভোগান্তিতে ছিলেন। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দুর্ভোগ কমবে।


চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আকতার হোসেন জানান, এলজিইডির বাস্তবায়নে উজলপুর-নীলমারি পাকা সড়ক থেকে আকন্দবাড়ীয়া ও আর অ্যান্ড এইচ সংযোগ সড়কের উন্নয়ন করা হবে। সড়ক দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১,২৯০ মিটার ও ৭৫০ মিটার।

কাজটি বাস্তবায়ন করবে মেসার্স ওয়াহেদ হোসেন এন্টারপ্রাইজ। ২০২৭ সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯