ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন

banglahour


৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের হাম চিকিৎসার পৃথক ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত আমির হামজা জেলার দামুড়হুদা  উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। 


জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তবে তার নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানা গেছে। 


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুস সাকিব বলেন, শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা যায়নি। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বর্তমানে  হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। হাম বিরূপ আকার ধারণ করেছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। 
                           

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯