ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস পালিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour

সকল শেকল ভাঙ্গি, নতুন স্বপ্ন বুনি” প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে গানে গানে মহান মে দিবস পালিত হয়েছে।


শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের উদ্যোগে শহরের চৌরাস্তায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।


উদীচীর শিল্পীদের  দলীয় গনসঙ্গীত পরিবেশনের মাধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রতিবাদী গান, অধিকার আদায়ের গান। এসময় একক সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত ও ফোক গানের শিল্পী মীর ছানোয়ার হোসেন ছানু,গণসঙ্গীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মন,সুচরিতা দেব।
শিল্পীদের গানে গানে ফুটে উঠে মেহনতি মানুষের দুঃখ-দুর্দষার কথা,অধিকার আদায়ের কথা, শোষকের বিরুদ্ধে প্রতিবাদের কথা।


পরে সহসভাপতি অমল টিক্কুর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, উদীচীর জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুলী আনোয়ার হোসেন প্রমূখ।


বক্তারা বলেন, মে দিবস দুনিয়ার মেহনতি মানুষের সংকল্পের দিন। সামাজিক পরিবর্তনের মাধ্যমে শ্রেণিবৈষম্য দূর করার অঙ্গীকারের দিন। এটি শ্রমজীবী মানুষের ঐক্য,আন্তর্জাতিক সংহতি ও সংগ্রামের প্রতীক। দিবসটি শোষণমুক্ত সমাজ গড়ার শপথ এবং শ্রমিকের অধিকার লড়াইয়ের প্রতীক।


বক্তারা আরও বলেন, মেহনতি মানুষের মর্যাদা প্রতিষ্ঠার যে দিন, যে লড়াই সে লড়াইয়ের সহযোদ্ধা হচ্ছে উদীচীর বন্ধুরা।  একের পর এক গান গাইছে। এ গান শুধু গান নয় এ আমাদের মনের ভাষা, এ আমাদের আকাঙ্খা-স্বপ্ন। আমরা আমাদের এই দেশকে  বৈষম্যহীন, শোষন মুক্ত দেশ হিসেবে চেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়েও আমরা  সে অর্জন করতে পারিনি। আজকে গার্মেন্টস শ্রমিক পুড়ে মরে, প্রবাশে সমুদ্রে ডুবে মরে, মধ্যপ্রাচ্যে আমার মা-বোনেরা নীপিড়নের শিকার হয়। শ্রমিকের স্বপ্নকে যারা লুট করে নিয়ে যায়। 

আজকে যারা ভুলিয়ে-ভালিয়ে রূপকথার গল্প বলে দিন পার করতে চায় তাদের বলছি শ্রমিক জেগেছে,শ্রমিক জাগবে, শ্রমিকের জন্য মানুষ থাকবে। আমরা সেই রাজ পথের সহযোদ্ধারা,কন্ঠ শ্রমিকেরা তাদের সাথে সমবেত কন্ঠে অধিকার আদায়ের গান গাইবো।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯