ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজস্ব বাজেটের অর্থায়নে বান্দারবানে তুলাচাষ সম্প্রসারণ

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১০:১৪ অপরাহ্ন

banglahour

বান্দরবানে তুলাচাষ সম্প্রসারণ কৌশল নির্ধারণে এক কর্মশালার আয়োজন করেছে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন ।

আজ শনিবার (২ মে) সকালে বান্দরবানের বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার তুলা উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং তুলা চাষী ও সংশ্লিষ্টরা উপস্থিত থেকে কর্মশালায় তুলার চাষ সম্প্রসারণে বিভিন্ন মতামত প্রদান করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তুলাচাষের জন্য বেশ উপযোগী।

পাহাড়ের মাটি আবহাওয়া আর জলবায়ু তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন পাহাড়ের বিভিন্নস্থানে তুলার আবাদ বাড়ছে। এসময় বক্তারা পাহাড়ে ক্ষতিকর তামাক চাষ বন্ধ করে তুলা চাষে আগ্রহ বাড়াতে সবার প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. আবু তালেবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মো.রেজাউল আমিন।


এসময় বিশেষ আতিথি হিসেবে কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের উপ-পরিচালক মো. কুতুবউদ্দিন, তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এ এইচ এম কায়কোবাদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বান্দরবানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহম্মেদ নুর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনায়েত করিম, তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন মৃধা উপস্থিত ছিলেন।

তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানে আপল্যান্ড তুলা আর পাহাড়ি তুলা এই দুই জাতের তুলার আবাদ হচ্ছে, আর ২০২৬-২৭ অর্থবছরে বান্দরবানে ৫০০ হেক্টর জমিতে আপল্যান্ড তুলা ও ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পাহাড়ি তুলা আবাদ হয়েছে। উন্নতমানের বীজ সরবরাহ, তুলাচাষে কৃষি উপকরণের মূল্য সহনশীল রাখা, বাজারজাত করণ ব্যবস্থার উন্নয়ন, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তুলা চাষ সম্প্রসারণে জাতীয় পর্যায়ে নীতি ও কর্মপরিকল্পনা নেওয়া গেলে পার্বত্য জেলায় তুলার আবাদ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা এসময় আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯