ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক আত্মা এক প্রাণ”: চাঁপাইনবাবগঞ্জে ‘চুরাশিয়ান’দের কার্যালয় উদ্বোধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১০:১৯ অপরাহ্ন

banglahour

এক আত্মা এক প্রাণ, আমরা চুরাশিয়ান”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘চুরাশিয়ান’ তাদের কার্যালয়ের উদ্বোধন করেছে।


শনিবার (২ মে) বিকেলে শহরের শান্তিমোড় সংলগ্ন সেবা ক্লিনিকের দক্ষিণ পাশের গলিতে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আখতারুল ইসলাম। তিনি বলেন, “বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতেই এ কার্যালয় স্থাপন করা হয়েছে। এখান থেকেই ভবিষ্যতের মানবিক উদ্যোগ পরিচালিত হবে।


সদস্য-সচিব মো. রাকিবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এই কার্যালয় আমাদের মিলনস্থল হবে এবং চুরাশিয়ানদের ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯