ঢাকা, ৩ মে ২০২৬, রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১১:২৬ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।


১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়াড় গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।


বিশেষ অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশুদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. কেরামত আলী, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
উদ্বোধন শেষে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্ষুদে খেলোয়াড় আনন্দমুখর পরিবেশে অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯