কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নয় মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তাঁরাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
শনিবার দিনগত রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ।
তিনি জানান, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর আকার ধারণ করে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৩ জন কুমিল্লায় মারা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
