চুয়াডাঙ্গার চার উপজেলায় ৩৫ হাজার কৃষকের মাঝে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
রোববার (৩ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলার ১২ হাজার কৃষকের জন্য প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।
কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১২ হাজার কৃষককে পর্যায়ক্রমে ৯২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
এছাড়া—
আলমডাঙ্গা উপজেলায় ৭ হাজার ৫০০ কৃষক পাবেন ৫৭ লাখ ৫৬ হাজার ২৫০ টাকার প্রণোদনা
দামুড়হুদা উপজেলায় ৯ হাজার ৫০০ কৃষক পাবেন ৭২ লাখ ৯১ হাজার ২৫০ টাকার প্রণোদনা জীবননগর উপজেলায় ৬ হাজার কৃষক পাবেন ৪৬ লাখ ৫ হাজার টাকার প্রণোদনা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতেই এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
