ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে নারী সংক্রান্ত বিরোধে হত্যা, গ্রেফতার-১

সারাদেশ | কাজী মোহাম্মাদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৩ মে ২০২৬, রবিবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহে নারী সংক্রান্ত বিরোধে হত্যা, গ্রেফতার-১
ময়মনসিংহ প্রতিনিধি


ময়মনসিংহ নগরীর মীরকান্দাপাড়া এলাকায় বৃদ্ধা নূরজাহান হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকান্ডে জড়িত থাকায় রনি মিয়া নামে গ্রেফতার করেছে পুলিশ। ওয়েল্ডিং মিস্ত্রী রনি অম্বিকাগঞ্জের রবিকুল ইসলামের ছেলে।
আজ (রবিবার) দুপুরে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নারী সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি রাতে নূরজাহানকে হত্যা করে মরদেহ খড়ের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় রনি।


এঘটনায় মামলা হলে পিবিআই তথ্যপ্রযুক্তি সহায়তায় শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেফতার করে। রনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলেও জানায় পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯