ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও রাস্তা পরিদর্শনে এমপি জালাল উদ্দিন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক। কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।

(২ মাস আগে) ৩ মে ২০২৬, রবিবার, ৮:০৫ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পূর্বাঞ্চল করগাঁও ইউনিয়নে অতি বৃষ্টির কারনে অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক খোজখবর নেন এবং ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নকলা হাওরের রাস্তার নির্মাণাধীন রাস্তা একাধিক অংশ ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বরিবার দুপুরে পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান,যুগ্ন সাধারন মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,শামসুল হক চান মিয়া,সাংগঠনিক  সম্পাদক খলিলুর রহমানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় এমপি জালাল উদ্দিন নির্মাণাধীন রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, করগাও ক্ষতিগ্রস্ত কৃষকদের খোজখবর ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভারী বৃষ্টির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখতে এসেছি।তিনি আরও বলেন, “এই রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে অত্র এলাকার পূর্বাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।

স্থানীয়দের মতে, রাস্তাটি দ্রুত বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯