ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনাজপুরে ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সারাদেশ | তনুজা শারমিন তনু। দিনাজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ৩ মে ২০২৬, রবিবার, ১০:৪৭ অপরাহ্ন

banglahour

দিনাজপুর জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


শনিবার (৩ মে) একাডেমি স্কুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পার্টি অফিস, মডার্ন মোড় ও নিমতলা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি স্কুলে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা লিলির মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।


সমাবেশে সাবেক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পূর্বের কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়মের পরিপন্থী। তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে নতুন করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।


বিক্ষোভকারীরা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম