ঢাকা, ৪ মে ২০২৬, সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডুমু‌রিয়ায় টি‌সি‌বি ডিলা‌রের নানা অসঙ্গ‌তির প্রতিবা‌দে মানববন্ধন ও স্মারক‌লি‌পি প্রদান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(১ ঘন্টা আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৫:২৮ অপরাহ্ন

banglahour

খুলনা ডুমু‌রিয়া উপ‌জেলার ১৩ নং গু‌টু‌দিয়া ইউ‌নিয়নে টি‌সি‌বির পন‌্য নি‌তে কার্ডধা‌রি ভোক্তা‌দের টি‌সি‌বির ডিলার কর্তৃক চরম হয়রা‌নির প্রতিবা‌দে খুলনা টি‌সি‌বি ভব‌নের সাম‌নে মানববন্ধন ও স্মারক‌লি‌পি প্রদান ক‌রে‌ছে ইউ‌নিয়‌নের টি‌সি‌বি কার্ডধা‌রি সদস‌্যরা।


আজ বেলা ১১ টায় প্রায় ২ শতাধীক সদস‌্য এ মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধ‌ শে‌ষে ভু‌ক্তভো‌গিরা টি‌সি‌বি খুলনা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের যুগ্ন প‌রিচালক মোঃ হুমায়ন ক‌বি‌রের কা‌ছে অ‌ভি‌যোগ সম্ব‌লিত এক‌টি স্মারক‌লি‌পি হস্থান্তর ক‌রেন।

অ‌ভি‌যো‌গে ভুক্ত‌ভোগীরা জানান, উপ‌জেলার গুটু‌দিয়া ইউ‌নিয়‌নের ১,২ ও ৩ নং ওয়া‌র্ডের বা‌সিন্দ‌দের ২০ কি‌লো‌মিটার পা‌ড়ি‌ দি‌য়ে টি‌সি‌বির পন‌্য নি‌য়ে আস‌তে হয় যা বৃদ্ধ মানু‌ষে‌র দারা সম্ভব না। এ ছাড়া টি‌সি‌বির ডিলা‌রের বিরু‌দ্ধে পন‌্য ওজ‌নে কম দেয়া, নিজস্ব দোকান ঘর না থাকা, টি‌সিবির নিয়ম ভে‌ঙ্গে নিদৃষ্ট স্থা‌নে পন‌্য না দি‌য়ে ভোক্তা‌দের অগচ‌রে নির্জন স্থানে পন‌্য সরবরাহ সহ বি‌ভিন্ন অ‌ভি‌যোগ তু‌লে ধরা হয় মানববন্ধ‌নে।  

এ সময় বক্তৃতা ক‌রেন লতা আক্তার পিয়া, মোঃ জামাল হো‌সেন,  আ‌নোয়ার মৃধা, নারায়ন মন্ডল, সুষমা মন্ডল। মানববন্ধ‌নে ১, ২ ও ৩ নং ওয়া‌র্ডের অসংখ‌্য টি‌সি‌বি কার্ডধা‌রি নারী ও পুরুষ উপ‌স্থিত ছি‌লেন। স্মারক‌লি‌পি প্রদান কা‌লে টি‌সি‌বি খুলনা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের যুগ্ন প‌রিচালক মোঃ হুময়ুন ক‌বির স্মার‌লি‌পি পে‌য়ে তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়া এবং নতুন ডিলার নি‌য়োগ দেয়া হ‌বে ব‌লে জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯