ঢাকা, ৫ মে ২০২৬, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এর মতবিনিময়

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ ( সদর- হোসেনপুর) আসনের এমপি মাজহারুল ইসলাম।


সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


 তিনি জানান, মানবিক  সহায়তা হিসেবে   বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাত হাজর পাঁচশত, মাঝারি ক্ষতিগ্রস্ত দের ৫ হাজার ও কম ক্ষতিগ্রস্তদের ২হাজার ৫০০টাকা দেওয়া হবে।


সভায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা, সহায়তা বিতরণের স্বচ্ছতা ও কার্যকর তদারকির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা, কিশোরগঞ্জ।  

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯