ভৈরবে ট্রাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানে নারী সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে । অভিযানে ২ শ পিচ ইয়াবা ৫ পুরিয়া গাজাঁ ও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে আটককৃতদের কে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যম্যমান আদালত আটককৃতদের কে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে। গ্রেফতার কৃতরা হলো পঞ্চবটি গ্রামের আক্কাছ মিয়ার স্ত্রী লতিফা বেগম (৫৫) একই গ্রামের সজিব মিয়ার পুত্র জিহাদ (২০) ও তাতার কান্দি গ্রামের আমির মিয়ার পুত্র জাকির হোসেন (২৬)। ট্রাস্কফোর্স ও ভ্র্যাম্যমান আদালত সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার দুপুরে ট্রাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানে পঞ্চবটি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে লতিফার ঘর থেকে ২ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । পরে জিহাদের ঘরে অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় । তাছাড়া জাকিরের কাছ থেকে ২ পিচ ইয়াবা৷ উদ্ধার করা হয়েছে। পরে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নিবর্বচরাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) এ.এইচ.এম আজিমুল হক লতিফা বেগম কে ০৬(ছয়) মাস, জিহাদ কে ০১ মাসের এবং জাকির কে ১৫(পনেরো)দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং লতিফা কে ৮০০০(আটহাজার) টাকা অর্থদন্ড এবং জিহাদ ও জাকির কে ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের সত্যতা স্বীকার করে জানান,আটককৃতদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
