ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রযুক্তিনির্ভর ও মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলা জরুরী এমপি তাহসিনা রুশদীর

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৯:২৯ অপরাহ্ন

banglahour

সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। 


তিনি বলেন,  শিশু-কিশোরদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।


সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি লুনা আরও বলেন, “খেলাধুলা শিশুদের শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। মাঠে যারা প্রতিযোগিতা করে, তারাই জীবনের বড় লড়াইয়েও এগিয়ে থাকে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।


ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, থানার ওসি মুর্শেদ আলম ভুইয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ আবদুল, কামরুল ইসলাম,  ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রকিব,বিএনপি  নেতা জুয়েল আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯