ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৬ মাস আগে) ৮ মে ২০২৬, শুক্রবার, ১২:১৭ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১।


শুক্রবার (৮ মে) সকালে১০ টার র‌্যাব-৫, সিপিসি-১ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর হাজির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন -- হাসান (২১),  ফাহিম (২২) ও তৌহিদুল হোসেন (৪৫)। তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


র‌্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম