হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় এই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশুরা হলেন- সিলেট মহানগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার আবদুল মুমিনের ছেলে মাহাদি হাসান (৫ মাস), দক্ষিণ সুনামগঞ্জের সুন্নাহ মিয়ার ছেলে মুসতাকিন (৬ মাস) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সুরেশনগরের জাকারিয়ার মেয়ে জারা (৭ মাস)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
