আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, মনে রাখতে হবে অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড অফ কনস্টিটিউশন, এটাে বৈধতা দেয়ার জন্য গণভোট অধ্যাদেশ করা হয়েছে তাও অবৈধ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের সার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। যা বিএনপি'র নির্বাচনী ইশতেহারে ছিল, বিএনপি এখন তা বাস্তবায়ন করছে।
শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৭৪ জন নবীন আইনজীবীদের যোগদান ও আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মশিউর রহমান নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী। এ সময় আইনজীবীদের কলানের জন্য ১৮ লাখ টাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট তুলে দেন।
অনুষ্ঠানে খুলনার আইনজীবীগন অতিরিক্ত বিচারক, অতিরিক্ত বিচার কাযালয়ের নতুন ভবন, পুরাতন জেলখানায় ১.৫০ একর জমির উপর নতুন আইনজীবীদের আধুনিক ভবন, আইনজীবীদের কল্যান তহবিল, সাবেক সভাপতির লাইসেন্স বাতিল, খুলনা অঞ্চলের সকল সাব-রেজিস্টারদের ঘুস, দুনীতি ও তাদের সম্পত্তির হিসাবের তদন্ত সহ বিভিন্ন দাবী তারা তুলে ধরেন আইন মন্ত্রীর নিকট।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
