বরিশাল: মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান রাজিম এর সার্বিক তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল ২৬) সকালে উপজেলা অডিটোরিয়ামে আলেম ও বিশিষ্টজনদের নিয়ে তিনি উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা।
এই আয়োজনে এলাকার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক, প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সমাজসেবক মেহেদী হাসান রাজিম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে এ ধারাবাহিকতা অব্যাবহত থাকবে।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন দীপেন জমাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ ইব্রাহিম নিজাম, সাধারণ সম্পাদক আনিস মাহমুদসহ মেহেন্দিগঞ্জের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম এবং শিক্ষার্থীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
