ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন আইনজীবী এডভোকেট ইসমাইল হোসেন নেগাবান আর নেই

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(৫ মাস আগে) ৯ মে ২০২৬, শনিবার, ৭:৫৮ অপরাহ্ন

banglahour

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং প্রবীন আইনজীবী এডভোকেট মু ইসমাইল হোসেন নেগাবান (মন্টু) আর নেই। আজ শনিবার (৯ মে) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এডভোকেট ইসমাইল হোসেন নেগাবান শেষ দিন পর্যন্ত ডেইলি অবজারভারের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার সাংবাদিকতা জীবনে তিনি লোকবানী এবং দৈনিক মানবজমিনে কর্মরত ছিলেন।

বর্নাঢ্য কর্মজীবনে তিনি আইনজীবী সমিতির সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সভাপতি, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

বরিশালের সাংবাদিকতায় তিনি ছিলেন পথিকৃৎ। তার মৃত্যুর সংবাদ বরিশালে পৌছালে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

ইসমাইল হোসেন নেগাবানকে স্মরণ করে ডেইলি স্টার পত্রিকার সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, "সাংবাদিকদের ভুল হলে আর কেউ ধরিয়ে দিবে না। আমরা কেউ গর্ব করে বলতে পারবো না - আমাদের একজন নেগাবান আছে।
নেগাবানের কণ্ঠস্বর, শারীরিক উচ্চতা, দূরবিনীত সাহস, আমাদের শক্তি জুগিয়ে ছিল। মন্টু ভাইয়ের প্রতি গভীরতম শ্রদ্ধা"।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম