ঢাকা, ৯ মে ২০২৬, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সাড়ে ৩টার দিকে কটিয়াদী  উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু হামিম (১২) পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। শিশু হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, আজ দুপুরে এলাকার বন্ধুদের সঙ্গে হামিম উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে আসে। এ সময় বেশ কয়েকজন শিশু পানিতে নামে। একপর্যায়ে সবাই উঠে গেলেও হামিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার একই স্থানে চতুর্থ শ্রেণীর স্কুল শিক্ষার্থী ইমন মিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার এক দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।  

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯