ঢাকা, ১০ মে ২০২৬, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে নছিমন থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ১০:০৪ অপরাহ্ন

banglahour

ভৈরবে চলন্ত নছিমন থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তাজিম নামে ১৩ বছরের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে  আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদি প্রবাসী হোসেন মিয়ার পুত্র 
​আজ শনিবার  বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের উমনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিলের জমি থেকে নছিমনে করে বাদামের গাছ নিয়ে ফেরার পথে সড়কের একটি গর্তে গাড়িটি সজোরে ধাক্কা খায়। এসময় গাড়িতে থাকা তাজিম ছিটকে নিচে পড়ে গেলে পেছন দিকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
​গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাজিম নবীপুর গ্রামের সৌদি প্রবাসী হোসেন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ ।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.তানিয়া ইসলাম নেভী বলেন, নবীপুর থেকে ১৩ বছরের এক শিশু মৃত্যু অবস্থায়  হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা রমজান মিয়া বলেন, বিলের জমি থেকে নছিমনে করে বাদামের গাছ আনতে গিয়ে পথিমধ্যে সড়কে খানাখন্দে ধাক্কা পেয়ে গাড়ি থেকে শিশু তাজিম ছিটকে পড়ে গিয়ে গাড়িটির পিছরের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু বরণ করে।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯