ঢাকা, ১০ মে ২০২৬, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাবার জুয়ায় প্রাণ গেলে শিশুর

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ১০:০৬ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় জমিনপুর গ্রামে অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগির দ্বন্দ্বে এক মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিক্ষার্থী আন্দালিফ রহমান  রাফি (১০) মুক্তাগাছা শহরের জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ২য় শ্রেনীতে শিক্ষার্থী।

নিখোঁজের একদিন পর আজ(শনিবার) দুপুরে পায়খানার ট্যাংকির ভেতর থেকে বস্তাবন্ধি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 


এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোকন নামে এক ব্যক্তিকে মুক্তাগাছা থানা পুলিশ আটক করেছে।


থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুক্তাগাছার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়ার জমিনপুর গ্রামের জহিরুলের সঙ্গে একই এলাকার খোকন মিয়ার অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বে শুক্রবার সন্ধ্যায় জহিরুলের ছেলে আন্দালিফকে পাখির বাসা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খোকন মিয়া। এর পর থেকে রাফিকে আর খোঁজে পায়নি তার পরিবার। আজ দুপুরে খোকনকে নিয়ে সন্দেহ দেখা দিলে বাড়ির লোকজন খোকনের বাড়ির পায়খানার ট্যাংকির ভেতরে বস্তাবন্ধি রাফির মরদেহ দেখতে পায়। পরে সেখান থেকে মুক্তাগাছা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর তার লাশ বস্তায় ভরে পায়খানার ট্যাংকির ভেতরে লুকিয়ে রাখা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোকন মিয়া নাম একজনকে পুলিশ আটক করেছে। তাকে জিঙ্গাসাবাদ চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯