ঢাকা, ১০ মে ২০২৬, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইল-২ আসনের এমপি’র উদ্যোগে হটলাইন সেবা চালু

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ১০ মে ২০২৬, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

banglahour

নড়াইল-২ আসনের (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) অধিবাসীদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুর উদ্যোগে হটলাইন সেবা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি আতাউর রহমান বাচ্চু।


সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, বিশেষ হটলাইন সেবা চালুকরণের মূল লক্ষ্য হচ্ছে, এলাকার জনসাধারণের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করা। এছাড়া প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা,সনাতন ধর্মলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণ করা। সাধারণ মানুষ এমপির সাথে বা তার প্রতিনিধি দলের সাথে যোগাযোগ করে এলাকার উন্নয়নসহ যে কোনো সমস্যার দ্রæত সমাধান পাবেন।এ লক্ষ্য বাস্তবায়নে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি টিম কাজ করবে।


এ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইজরাফিল খবির রাজু,সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী অন্ন ঘোষ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম,সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমু, ড.আব্দুস সোবহানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯