ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে গৃহ বধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১৭ ঘন্টা আগে) ১০ মে ২০২৬, রবিবার, ১১:৫৮ অপরাহ্ন

banglahour

ভৈরবে  ঁভাড়া বাসা থেকে  রুপালী দাস (২৪) নামে গৃহ বধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চা দোকানদার কৃষ্ণ দাসের সহ- ধর্মীণী। তার বাবার নাম গণেশ দাস বলে জানা গেছে। জানাযায় বিগত ৫ বছর আগে কৃষ্ণ দাসের সাথে সাভারের গণেশ দাসের কন্যা রুপালী দাসের পারিবারিক ভাবে বিয়ে হয়। পুলিশ জানায়, ভৈরব বাজার টিনপট্রি এলাকায় মোহাম্মদ আলীর বিল্ডিংয়ে র ২য় তলায়   কৃষ্ণ দাস তার স্ত্রী রুপালী দাসসহ পরিবারকে নিয়ে ভাড়া থাকতো। তাদের ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু স্ত্রী রুপালী দাস আরেকটি  সন্তান  নিতে চাইলে ও স্বামী রাজি ছিলোনা। 

এ নিয়ে দীর্ঘ ২/৩ মাস যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছে। আজ রোববার দুপুরে রুপালী তার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় প্যাচিয়ে ফাঁসিতে ঝুলে। পাশের রুম থেকে শাশুড়ী এসে ডাকাডাকি করলে লোকজন পুলিশ কে খবর দেয় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে  । এ সময়  মরদেহের পাশ থেকে একটি  চিরকুট জব্দ করে পুলিশ । পরে মরদেহ থানায় নিয়ে যায় । এ বিষয়ে ভৈরব থানার এসআই শক্তি মৃধা জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় রুপালি দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

তবে চিরকুটটি রুপালীর বলে  মনে হচ্ছেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্নহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্নহত্যা কি না?  ৰ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯