ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে উৎসবমুখর আয়োজনে শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১৭ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ১২:০২ পূর্বাহ্ন

banglahour

উৎসব, উচ্ছ্বাস আর ক্ষুদে ক্রীড়াবিদদের দুর্দান্ত নৈপুণ্যে বান্দরবানে শেষ হলো বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”।


রোববার (১০ মে) দুপুরে বান্দরবানের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সাঁতার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এসময় বালক ও বালিকাদের ১০০ মিটার বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় বালকদের বুক সাঁতারে প্রথম স্থান অর্জন করে বান্দরবান সদর উপজেলা দলের রাও ম্রো এবং দ্বিতীয় হয় রোয়াংছড়ি উপজেলা দলের খামচং ম্রো। চিৎ সাঁতারে প্রথম হয় রুমা উপজেলা দলের প্রেননৈই ম্রো ও দ্বিতীয় স্থান লাভ করে সদর উপজেলার মেনচা ম্রো। প্রজাপতি সাঁতারে প্রথম স্থান অর্জন করে সদর উপজেলার রেমচং ম্রো এবং দ্বিতীয় হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার রামখেল থাং।


অন্যদিকে বালিকাদের বুক সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বান্দরবান সদর উপজেলার সংলত ম্রো এবং দ্বিতীয় হয় একই উপজেলার কুলেন ম্রো। চিৎ সাঁতারে প্রথম হয় পাইংছি ম্রো ও দ্বিতীয় স্থান অর্জন করে রোয়াংছড়ি উপজেলার রুওসং ম্রো। প্রজাপতি সাঁতারে প্রথম হয় ছংমুন ম্রো এবং দ্বিতীয় স্থান লাভ করে তাই পাও ম্রো।
প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. আতিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, ক্রীড়াবিদ ও ধারাভাষ্যকার মাহাফুজুর রশীদ বাচ্চুসহ বিভিন্ন উপজেলার সাঁতার প্রতিযোগী ও ক্রীড়ামোদীরা।


গত ২ মে সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। এবারের প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা ও জেলার সাতটি উপজেলা থেকে অসংখ্য ক্ষুদে খেলোয়াড় অংশ নেয়।


ক্ষুদে প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং বান্দরবানের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা তৈরির এক অনন্য মঞ্চ হিসেবে প্রশংসিত হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯