ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:১২ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

সোমবার( ১১ ই মে ) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ,উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম,মিজানুর রহমান স্বপন,মোঃ শহিদুল্লাহ,যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,শামসুল হক চান মিয়া,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,সাধারন সম্পাদক জিল্লু রহমান জিল্লু,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো সহ আরো অনেকে প্রমুখ।


উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন সহ বিভিন্ন বিএনপি ও অঙ্গসংঠনের  নেতাকর্মি ও কৃষকরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ধান এবং চাল সংগ্রহে কোন অনিয়ন বরদাশত করা হবেনা। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোন অনৈতিক সুবিধা না নিতে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি আরো বলেন, এ বছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারনে সারা দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের ভর্তুকী সহ বিভিন্ন সাহায্যের ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের কে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

চলতি বছর সরাসরি ৪৭২জন কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম