পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য,বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অধ্যক্ষ আলমগীর হোসেন জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব।
গতকাল রোববার (১০ মে) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম এবং সঞ্চালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদকগন সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। তিনি প্রেসক্লাবের আজীবন সদস্য। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
