ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হয়রানি ও অপমানের প্রতিবাদে পিরোজপুরে ঔষধ প্রতিনিধিদের প্রতিবাদসভা

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour


সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি, অপমান ও সম্মানহানির অভিযোগ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও নেতিবাচক উপস্থাপনার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস  অ্যাসোসিয়েশন  (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা। 
সোমবার (১১ মে) সকালে পিরোজপুর হাসপাতাল সড়কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলার ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন  (ফারিয়া) পিরোজপুর এর সভাপতি পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি হেমায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ এবং কাউখালী উপজেলা সভাপতি মো. খাইরুল ইসলাম।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া, নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত করা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে গতিশীল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তারা আরও বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হয়রানি ও সম্মানহানিকর ঘটনা ঘটছে। পাশাপাশি কিছু সংবাদমাধ্যমে তাদের সম্পর্কে আপত্তিকর ও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯