ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুব শিঘ্রই তিন পার্বত্য জেলায় নতুন করে জেলা পরিষদ ও শরনাথী বিষয়ক টাস্ক ফোর্স পূর্ণগঠন করা হবে

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৫ অপরাহ্ন

banglahour


খুব শিঘ্রই পার্বত্য তিন জেলার জেলা পরিষদ ও শরণার্থী বিষয় টাস্ক ফোস নতুন করে গঠন করা হবে। এনিয়ে পাবত্য মন্ত্রনালয়ে কাজ চলমান আছে। একই সাথে এখান কার  কৃষকদের জন্য হিমাগার স্হাপন করাও কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে করা হবে।


সোমবার (১১ মে) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান খাগড়াছড়ি সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বিদেশি পর্যটক আকর্ষণ ও স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগের কথা জানান। দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্পের আশ্বাস দেন। চাষযোগ্য ভূমি কম হওয়ায় দুর্গম এলাকার মানুষের দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একই সাথে এখানকার চাঁদাবাজির বিষয়টা হোম মিনিস্ট্রি দেখছেন বলেও মন্তব্য করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত।


এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এনআফছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ তিন পার্বত্য জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পাহাড়ের সুষম উন্নয়নে কাজ করবে। পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফল সংরক্ষণে হিমাগার স্থাপন ও সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সস্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯