ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে অর্ধদিবস অবরোধ শান্তিপূর্ণ ভাবে পালিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:৫৯ অপরাহ্ন

banglahour


সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে সোমবার (১১ মে) সকাল থেকে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এতে দীঘিনালা উপজেলা থেকে কোন প্রকার যানবাহন ও পর্যটকবাহী ছেড়ে যায়নি।  


ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলোর ডাকা এই অবরোধের ফলে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।


সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ভোর থেকেই ইউপিডিএফ কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।


সাজেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে ছিলো। অবরোধ চলাকালে কোথাও বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।


এদিকে সকালে অবরোধের কারণে সাজেকগামী এবং সাজেক থেকে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। দুপুর ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু করা হয়।


উল্লেখ্য, গত ৯ মে বাঘাইছড়ি-দীঘিনালা সীমান্তবর্তী শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা নিহত হন। এই ঘটনার প্রতিবাদে সাজেকের উজোবাজারে আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯