ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ১:৫৮ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এবার আর চালানো হচ্ছে না। লোকসান এড়াতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন এ সিদ্ধান্ত নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান হয়েছে। তাই এবার আলাদা করে এ ট্রেন চালানো হবে না।

তবে আম পরিবহনের সুবিধা রাখতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এ বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা সম্ভব হবে।

আবু ছেলহ মোঃ মুসা  জঙ্গী জেলা প্রশাসক বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এবার বনলতা এক্সপ্রেসে আম পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্বল্প খরচে আম পরিবহনের সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম