ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ী কালুখালীতে সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ২:০১ অপরাহ্ন

banglahour

নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীতে  চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে।

আজ ১২ মে সকাল ৮ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন‌‌।

এ প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২ টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।


এসময় উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, এই প্রকল্পের আওতায় আজকে উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫ টি চরের ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর  মাঝে প্রত্যেককে ২টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।


এছাড়াও বিতরণকৃত ছাগল পালনকারী প্রতোক উপকারভোগীকে ৪ ধাপে ১১২ কেজি খাবার ও 
ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে
৩ ধাপে ৭৫ কেজি খাবার বিতরণ করা হবে।

তিনি আরো বলেন,  এর আগে এসব উপকারভোগীদের ২দিনব্যাপী ছাগল ও মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে  ছাগল পালনের ঘর নির্মাণ বাবদ ১১ হাজার টাকা এবং মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ প্রত্যেক উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮শত টাকা করে দেওয়া হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম