ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গুলিসহ আটক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ২:০৪ অপরাহ্ন

banglahour


অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায়  সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের এক প্রেস ব্রিফিং করে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত দস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।


কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার ( ১২ মে) মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় ২ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ জাহাঙ্গীর কে আটক করা হয়।

আটককৃত দস্যু মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী উপজেলার  বাসিন্দা।


জাহাঙ্গীর জানায়, সে  প্রায় ১৬ বছর ধরে এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে দস্যুতা এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার দলে আরও ১৩ জন সদস্য রয়েছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম