ঢাকা, ১২ মে ২০২৬, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

সারাদেশ | তনুজা শারমিন তনু। স্টাফ রিপোর্টার। দিনাজপুর।

(২ ঘন্টা আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৭:০৯ অপরাহ্ন

banglahour

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নার্সের দিবস-২০২৬ ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ২০৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর নার্সিং কলেজসহ অন্যান্য সরকারি-বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিটউট বিভিন্ন পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা, ফিতা কাটা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ৮টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সেস এসোসিয়েশনের আয়োজনে হাসপালের নার্স ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেনারেল হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে দিনাজপুর জেনারেল হাসপাতালের  তত্বাবধায়ক ডা. মােঃ সিরাজুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নুর আলম, হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী, সুপারভাইজার রুমা অধিকারী, মোঃ মজিবর রহমান, মােঃ ইউসুফ আলী, সিদ্দিকা বেগমসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা অংশগ্রহণ করেন।    

র‌্যালি শেষে জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও কেক কাটা হয়। সব শেষে হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালের নার্সিং প্রশাসন ও নার্সিং কর্মকর্তাদের আয়োজনে হাসপতাল ক্যাম্পাস হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় হাসপাতাল ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে হাসপাতালের উপ-সেবা তত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকাসহ হাসপাতালের অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে ফ্লোরেন্স নাইটিংগেল'র জন্ম দিন উপলক্ষে কেক কাটা হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আলোচনা সভায় বক্তারা মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী থেকে শিক্ষা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের সেবায় নার্সদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি মানুষের সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করার আহবান জানান বক্তারা।

এছাড়া দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, দিনাজপুর আনোয়ারা নার্সিং কলেজসহ অন্যান্য বেসরকারী নার্সিং ইনস্টিটিউট আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে পৃথক পৃথকভাবে নিজস্ব ভেনুতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি ও আলোচনা সভায় সংশ্লিষ্ট নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালীর ফ্লোরেন্স নামক শহরে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহন করেন ও ১৯১০ সালের ১ আগষ্ট ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন হাসপাতালে এ দিবসটি পালন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯