ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় প্রধানমন্ত্রীর ৫ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ মাস আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:০৪ অপরাহ্ন

banglahour

বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতির আওতায় ফ্যামিলি কার্ড, নদী-খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ ৫ দফা কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে খুলনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা বিভাগীয় তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক ইব্রাহিম আল মামুন। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন।
ব্রিফিংয়ে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আবু তৈয়ব, মো. শাহ আলম, সুনীল দাস, আবদুল্লাহ আল মামুন রুবেল ও কাজী শামীম প্রমুখ।


প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদী ও খাল খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা এবং ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, বীজ ও সারসহ ১০ ধরনের কৃষি সহায়তা কার্যক্রম চালুর কথাও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, এসব কর্মসূচির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

একই সঙ্গে গণযোগাযোগ অধিদপ্তর উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও ফ্যামিলি সমাবেশের মাধ্যমে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর প্রচার চালিয়ে যাচ্ছে।
এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচির সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তথ্য অফিসের কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম