ঢাকা, ১৩ মে ২০২৬, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় সরকারের একশ আশি দিনের কর্মপরিকল্পনা ও কাজ সম্পাদন নিয়ে প্রেস ব্রিফিং

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

কুমিল্লায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের একশত আশি দিনের পরিকল্পনা, গনযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রম এবং কুমিল্লায় তিন মাসের সম্পাদিত কার্যক্রম গণমাধ্যম কর্মীদের অবহিতকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং করা হয়েছে। 


তথ্য অফিস কুমিল্লার আয়োজনে বুধবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


প্রেস ব্রিফিংয়ের শুরুতে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক গেল তিন মাসের পরিকল্পনা,বিভিন্ন কার্যক্রম এবং কার্যক্রমের বাস্তবায়নের তথ্যগুলো তুলে বক্তব্য রাখেন।


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজি মাহমুদ মিথুন।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লায় কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা তাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি একশ আশি দিনের নানা কর্মকান্ডের বিষয়ে প্রশ্ন রাখেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯