ঢাকা, ১৩ মে ২০২৬, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।


আজ  বুধবার  দিবসটি উপলক্ষে সকল দশটায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জ এর যৌথ আয়োজনে  সকাল দশটায় সরকারি  বালিকা শিশু সদন এর সামনে থেকে  একটি বর্নাঢ্য র‌্যালি বের  হয়ে  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা , বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ,  অভিভাবকবৃন্দ,  সুধীবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন সভায় উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন,বিশ্ব অটিজম সচেতনতা দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই দিনে সবাই মিলে অটিজম আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালে এই শিশুদের একটি সুস্থ, স্বাভাবিক জীবনদান সম্ভব।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯