ঢাকা, ১৩ মে ২০২৬, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour


বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড  খাল খনন, বৃক্ষ রোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়  গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৩মে) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের অডিটোরিয়াম রুম এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকবৃন্দ  অংশ গ্রহণ করেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল। শিল্পী মন্ডল সাংবাদিকদের সরকারের ইশতেহারের বিষয়ে সকল কর্মসূচী বাস্তবায়নের সংবাদ গণমাধ্যমের সহায়তায় জনসাধারণের মাঝে তুলে ধরে প্রচারের আবেদন জানান।
                       

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯