ঢাকা, ১৩ মে ২০২৬, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির দূর্গম বরকলে ১২বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour


‎রাঙ্গামাটির বরকল উপজেলার ‌‍ ছোট হরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) তত্ত্বাবধানে, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (১৩ মে) সকালে দূর্গম ছোট হরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন সদরে এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে গরীব, অসহায় এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।


‎‎মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান। তিনি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম তত্ত্বাবধান করেন। ‎‎উক্ত ক্যাম্পে মোট ১৬০ জন রোগী সু-চিকিৎসা গ্রহণ করেন। ‎‎মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের উদ্যোগ মানুষের জন্য জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়া ‎‎উপস্থিতদের মধ্যে অনেকে বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা পাওয়া আমাদের জন্য এক আশার আলো। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি।”
‎‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষকে মানবিক সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালিত হবে।


‎‎মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় গরীব ও অসহায় জনগণ শুধু চিকিৎসা সুবিধাই পাচ্ছেন না, একই সঙ্গে বিজিবির মানবিক দায়িত্ব ও পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টাও প্রত্যক্ষ করছেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯