ঢাকা, ১৩ মে ২০২৬, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৭:৩৩ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে এই দুই শিশুর  মৃত্যু হয়।

বুধবার (১৩ মে)দুপুর ১ টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো,  আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার  দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো.মিরাজ শেখের দুই ছেলে।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে  নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে পার্শ্ববর্তী খালে সকলের অগোচরে দুই ভাই গোসল করতে গিয়ে নিখোঁজ ছিল । বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের  খালে দুপুর একটার দিকে  তাদের লাশ ভেসে ওঠে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯